খুসখুসে কাশি দূর করার ঘরোয়া রেমেডি |
শীতে কিংবা ঋতু পরিবর্তনের সময় আমাদের অনেকের খুসখুসে কাশি হয় । এটা হতে পারে ছোটদের । আবার আমাদের বড়দেরও হতে পারে । কিংবা বছরের যে কোন সময়ই হতে পারে এবং এই খুসখুসে কাশি আমাদের ভুগিয়েও থাকে । খুসখুসে এই কাশি আপনি চাইলে কোন রকম ওষুধ ছাড়াই, বাড়িতেই ঘরোয়া উপায়ে দূর করতে পারেন । এই খুসখুসে কাশি আপনি বাড়িতে বসেই ঘরোয়া উপায়ে কিভাবে দূর করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো । দু এক মিনিট সময় অপচয় মনে হলেও লেখাটা পড়তে থাকুন ইনশাল্লাহ আপনার কাজে আসবেই ।
তো চলুন শুরু করা যাক । এই রেমিডি তৈরী করতে প্রথমে ছয় থেকে সাতটি গোল মরিচ নিন । নিয়েছেন এবার এ গুলো বাটাতে আলতো করে গুরা করে নিন । চাইলে আপনি অন্যভাবেও গুরা করে নিতে পারেন । এরপর চার পাঁচটি লবঙ্গ নিন, নিয়েছেন এবার এই লবঙ্গ গুলোও আলতে করে গুরা করে নিন । প্রিয় বন্ধুরা আপনারা লবঙ্গের ফুলটা আবার ফেলতে যাবেন না। কেননা এই ফুল্টা দারুন কার্যকরী । সম্মানিত সুধি এই রেমিডি হবে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি সমাধান । শুধু তাই নয় সব গুলো উপকরণও আপনার হাতের কাছেই পাবেন । এবার নিয়ে নিন এক টুকরো আদা । আদাটা এবার কুচি কুচি করে কেটে নিন । এরপর এই উপাদান গুলি একটা পাত্রে ঢেলে নিন । যাতে সেটাতে পানি দিয়ে গরম করে নেয়া যায় ।
উপাদান গুলো পাত্রটাতে ঢেলে নিয়ে এই উপাদান গুলোর সাথে দুই গ্লাসের মতো পানি দিয়ে নিন । আবার পাত্রটি চুলায় বসিয়ে দিন । এই পাত্রের উপাদান গুলোর সাথে পরিষ্কার দুটো তেজপাতা ছিরে দিন । যাতে সেট দ্রুতই অন্যান্য উপাদান গুলোর সাথে সেদ্ধ জতে পারে । চুলায় আগুন দিয়ে এবার উপাদান মিশ্রিত পানিটাকে গরম পানিতে সেদ্ধ করে নিন বা ফুটিয়ে নিন ।
যখন সমস্ত উপরণের রংটা পানির সাথে মিশে যাবে, তখন চুলার তাপ কমিয়ে দিন । দেখবেন পানির কালার অনেকটা লালচে হয়ে আসবে । এবার আধা চা চামচের মতো লবন মিশিয়ে নিন । লবনটা নেড়ে দিন, যাতে গলে যায় । এরপর আরোও খানিকক্ষণ উপাদান মিশ্রিত পানিটা ফুটিয়ে নিন । এরপর ফুটানো হয়ে গেলে চুলা নিভিয়ে দিন । পাত্রটা চুলা থেকে নামিয়ে পানি গুলো ছাকনি দিয়ে ছেকে শুধু পানিটা একটা পরিষ্কার পাত্রে ঢেলে রেখে দিন । প্রিয় দর্শক আমরা পানি নিয়ে ছিলাম দুই গ্লাসের মতো । এই পানি ফুটানোর পর যাতে এক গ্লাসে নেমে আসে । অর্থাৎ আমাদের রেমিডি হয় এক গ্লাস পরিমাণ ।
এরপর এই ফুটানো পানির সাথে এক চা চামচ মধু মিশিয়ে নিবো । যদি কারোও ডায়াবেটিস থাকে তাহলে এই মধুটা আপনারা দিবেন না । মধুটা এড়িয়ে যান । এবার এক টুকরো লেবু নিয়ে নিন । নানা এই লেবুর টুকরোটা পানিতে না নিয়ে, এর রসটা এক চা চামচের মতো নিয়ে, এই আমাদের তৈরী উপকরণে ঢেলে দিন । ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নিন । ব্যাস তৈরী হয়ে গেল আমাদের খুসখুসে কাশির কার্যকরী ঘরোয়া রেমিডি ।
এবার আপনি এই রেমিডিটি সকাল এবং রাতে শোবার আগে দিনে দু বার খেতে পারেন । তবে অবশ্যই এটি গরম গরম খেতে হবে । ঠান্ডা করে খাওয়া যাবে না । এভাবে আপনি এক থেকে দুই দিন খেলেই আপনার খুসখুসে কাশি দূর হয়ে যাবে ইনশাল্লাহ ।
সম্মানিত সুধি আজ এ পর্যন্তই । কথা হবে পরের কোন এপিসোডে । আল্লাহ আপনাদের সকল অবস্থায় সহায় হোক ।
Post a Comment