আত্মবিশ্বাস বাড়ানোর ১০ টনিক
আত্মবিশ্বাস বাড়ানোর ১০ টনিক
১ । সকালে ঘুম থেকে উঠে আপনার বিছানাটা গুছিয়ে রাখুন । কথিত আছে, আপনি যদি বিশ্ব বদলাতে চান, তাহলে শুরুতেই নিজের বিছানা গোছানো দিয়ে শুরু করুন ।
২ । আপনি স্বাচ্ছন্দ ফিল করেন এমন পোষাক পড়ুন । সেটি হতে পারে আপনার প্রিয় রঙের, বা আরাম দায়ক বা আপনার প্রিয় স্মৃতির । এগুলো হতে পারে আপনার আত্মবিশ্বাস এর জ্বালানী ।
৩ । আমাদের জীবনের পথ সব সময় কঠিন । এর ভেতরেও ইতিবাচক থাকার চেষ্টা করুন । জীবনে সব মানুষের কাছ থেকে আপনি সব কিছু আশানুরূপ পাবেন না । আবার সব সময় সব কিছুই যে ইতিবাচক ঘটবে এমনটাও আশা করা ঠিক নয় । তাই নিজের উদ্দিপনা ধরে রাখতে হবে ।
৪ । আপনার যদি নিজের সম্পর্কে নেতিবাচক ধারনা থাকে, তাহলে তা ঝেড়ে ফেলুন । নিজের সম্পর্কে নেতিবাচক ধারনা আত্ম বিশ্বাস হারানোর মূল কারণ । সুতরাং নৈরাশ্যবাদিদের থেকে দূরে থাকুন ।
৫ । নিজের ভুল সহজেই মেনে নিন । নিজেকে প্রতিনিয়ত শুধরে নেবার সব থেকে ভালো উপায় হচ্ছে, নিজের ভুল ত্রুটি গুলো সবার আগে মেনে নেয়া । নিজের ভুল সংশোধনে সচেষ্ট হোন ।
৬ । আপনি যখন নিজের ভুল, আর সামর্থ্য সম্পর্কে সজাগ থাকবেন, তখন আপনার মনোবল ভেঙ্গে ফেলা মোটেও সহজ হবে না ।
৭ । আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এমন কাছের মানুষ,বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাতে পারেন । যারা ইতিবাচক মানসিকতা লালন করে থাকেন । কাছের মানুষের কাছ থেকে পাওয়া শক্তি সব থেকে বেশী অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস যোগাবে ।
৮ । মনোবিজ্ঞানীরা বলেন প্রকৃতি আত্মবিশ্বাস যোগাতে দারুন সাহায্য করে । সবুজের মাঝে থাকলে মন ভালো থাকে । যেটা আত্মবিশ্বাসের জন্য জরুরী । তাই ফুরসৎ পেলেই প্রকৃতির মাঝে ডুব দিন ।
৯ । আত্মবিশ্বাস বাড়ানোর আরোও একটি কৌশল হলো, অন্যকে সাহায্য করা । আপনি যতই অন্যকে সাহায্য করার মাধ্যমে অন্যের সাথে যুক্ত হবেন ,ততোই আপনার মনোবল বৃদ্ধি পাবে ।
১০ । দৈনিক অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন, যেটা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিতে টনিক হিসাবে কাজ করবে ।
Post a Comment