কাঁচা ছোলা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?

ছোলা পুষ্টিকর খাবার গুলোর মধ্যে একটি । পুষ্টিগুণে ভরপুর বলে ছোলাকে সুপার ফুডও বলা হয় । ছোলা আমাদের অনেকের কাছেই একটি প্রিয় খাবার । বিশেষ করে রমজান মাসে এর চাহিদা অনেক বেড়ে যায় । তবে যারা ব্যায়াম করেন তাদের কাছে ছোলা একটি চমৎকার রেসিপি । ভুনা ছোলা অনেকের কাছেই প্রিয় । বেশিরভাগ সময় আমরা ছোলা রান্না করে খেলেও, কাঁচা ছোলাতেও আছে দারুন পুষ্টিগুণ । তাই বিশেষজ্ঞরা কাঁচা ছোলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, তাদের মতে কাঁচা ছোলা স্বাস্থ্যের জন্য বেশি উপকারি । এ জন্যেই আজকের ভিডিওতে আমি কাঁচা ছোলা আমাদের কতটা উপকার করে, সেটা নিয়েই আলাপ করতে চলেছি । যদি জানার ইচ্ছে জেগে থাকে তাহলে মনোযোগ দিয়ে শুনুন । তো চলুন করু করি ।

কাঁচা ছোলা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটি খাবার । ছোলা মস্তিষ্ক এবং হার্টের স্বাস্থ্যের জন্য দারুন একটি খাবার । প্রতি ১০০ গ্রাম ছোলায় প্রোটিন থাকে ১৮ গ্রাম, কার্বোহাইড্রেট ৬৫ গ্রাম, ফ্যাট ৫ গ্রাম, ক্যালসিয়াম ২০০ গ্রাম, ভিটামিন প্রায় ১৯২ মাইক্রোগ্রাম । এ ছাড়াও ভিটামিন বি১, বি২, বি৬ এবং প্রচুর পরিমাণে অ্যন্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন ধরনের খনিজ উপাদান, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, জিঙ্ক ছাড়াও আরোও অনেক খনিজ উপাদন বিদ্যমান এই ছোলাতে ।

এক কথায় কাঁচা ছোলার উপকারিতা অনেক । 

* ছোলাতে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান, যেটা আমাদের পাকস্থলীতে বিভিন্ন রকমের উপকারি ব্যাকটেরিয়া তৈরী করে, আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে । কোষ্টকাঠিন্যের মতো সমস্যা কমিয়ে, আমাদের দেহে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দেয় ।

* কাঁচা ছোলা নিয়মিত খেলে আমাদের ব্লাডপ্রেসার নিয়ন্ত্রণে রাখে ।

* ছোলায় থাকে প্রচুর আয়রন । যার ফলে এটি আমাদের দেহে রক্ত কণিকার উৎপাদন বৃদ্ধি করে এনিমিয়ার সমস্যা দূর করে দেয় ।

* ছোলা যখন ভেজানো থাকে, তখন এতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকে । ছোলার গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায়, এটি আমাদের দেহে রক্তের গ্লুকোজের মাত্রা আস্তে আস্তে বাড়ায় । এর আঁশ রক্তে থাকা গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে । তাই যদি আপনি খালি পেটে কাঁচা ছোলা খান, তাহলে আপনার দেহে রক্তে শর্করার মাত্রা কমে যাবে এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে দিতে সাহায্য করবে ।

কাঁচা ছোলায় ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি-৬ এবং ফাইবার আছে । আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ।

* ছোলা আমাদের দেহে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, অ্যাথেরোসক্লোরোসিস, হার্ট এবং স্ট্রোকের মতো সমস্যা গুলো প্রতিরোধ করে ।

* কাঁচা ছোলায় ক্যালরি থাকে কম । যার ফলে এটি আমাদের ওজন নিয়ন্ত্রনে সাহায্য করে । এ ছাড়া ফাইবার সমৃদ্ধ হওয়ায় দীর্ঘ সময় পেট ভরা রাখতে পারে । ফলে আমাদের ক্ষুধা লাগে না ।

* ছোলা ভিটামিনে ভরপুর হওয়ায় আমাদের ত্বক এবং চুলের খুব উপকার করে । অর্থাৎ আমাদের ত্বক এবং চুলের গ্লামার বাড়িয়ে । যদি আপনি নিয়মিত খেতে পারেন, তাহলে  ছোলা আপনার চুলের অকাল পক্কতা রোধ করতে সাহয্য করতে পারে ।

* কাঁচা ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন রাসায়নিক উপাদান, যেমন বিউটারেট আমাদের দেহে কলোরেকটাল ক্যানসার এবং টিউমারের মতো কোষ বৃদ্ধি রোধ করে । এতে থাকা সেলেনিয়াম কম্পাউন্ডস আমাদের লিভারে ক্যানসার সৃষ্টিকারী কোষকে মেরে ফেলতে সাহয্য করে ।

* আপনি যদি নিয়মিত কাঁচা ছোলা খেতে পারেন, তাহলে এই অভ্যাস আপনার দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহয্য করবে ।

কাঁচা ছোলা ফোলেটের একটি চমৎকার উৎস । ফলে এটি জেনেটিক সমস্যা যেমন, নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধ করে ।

কাঁচা ছোলায় রয়েছে বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কপার ,জিঙ্ক যার ফলে আমাদের বোন মিনারেল ডেনসিটি ভাল থাকে এবং বয়সের সাথে রিলেটেড রোগ, যেমন অস্টিওপোরোসিস রোধ করতে সাহায্য করে ।

* ছোলা আমাদের জ্বালাপোড়াও দূর করে দিতে পারে, কারণ এতে আছে সালফার নামক খাদ্য উপাদান ।

দর্শক এতো উপকারিতা যদি থাকে, তাহলে আর দেরি কেন ? আজ থেকেই আপনি ছোলা খাওয়া শুরু করে দিতে পারেন । তো আজ এ পর্যন্তই । কথা হবে পরের কোন এপিসোডে । আল্লাহ হাফেজ ।






No comments

Powered by Blogger.