প্রতিদিন দুইটা খেজুর খেলে কি হয় জানেন।

খেজুর আমাদের দেশে অতি পরিচিত একটি ফল । যদিও আমরা সাধারণত রোজার সময় এই খেজুর বেশি খেয়ে থাকি । তবে ইচ্ছে করলে আপনি সারা বছর এই পুষ্টিকর সুস্বাদু ফলটি খেতে পারেন । আমাদের দেহে আয়রনের অনেকটাই আপনি এই খেজুর থেকে পেতে পারেন । আমাদের ত্বক ও চুলের সৌন্দর্যে খেজুরের আছে দারুন ভুমিকা । এতে অ্যান্টি অক্সিডেন্ট ছাড়াও আছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় খনিজ, যেগুলো আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ । প্রতিদিন যদি আপনি দুইটা খেজুর খেতে পারেন তাহলে আপনি কি কি উপকার পেতে পারেন, দর্শক আজকের ভিডিওতে আমি সগুলো নিয়েই আলাপ করবো । তো চলুন শুরু করা যাক ।

১. শক্তি পাবেন

খেজুরের আপনি ৯৮ শতাংশই শর্করা পাবেন । প্রতিটি খেজুরে থাকে প্রায় ৬৬ ক্যালরি শক্তি । আমাদের ভেতর অনেকেই শারীরিক বা মস্তিষ্কজনিত পরিশ্রমের জন্য দুপুরের পরপরই ক্লান্ত হয়ে পড়ি । আন্তর্জাতিক গবেষণা্র প্রাপ্ত ফল থেকে জানা যায়, খেজুর খেলে আপনি তাৎক্ষণিকভাবে শক্তি পেয়ে যাবেন এবং আপনার ক্লান্তিভাব দূর করতে পারবেন । 

২. কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে

খেজুরে ফ্যাট থাকে খুবই সামান্য । খেজুর আমাদের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকে । সেই সাথে আমাদের হার্টের সমস্যায় ভোগার আশঙ্কাও কমে যায় ।

৩. হজমের সমস্যা দূর করে 

খেজুরে থাকে দারুন সব পুষ্টি উপাদান আর আঁশ, যেটা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। খেজুর আমাদের বদহজম রোধ করে, কোষ্ঠকাঠিন্যও রোধ করে। এ ছাড়াও কখনো কখনো খেজুর আমাদের ডায়রিয়ার জন্যও উপকারী।

৪. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে 

আমরা অনেক সময় আমাদের প্রতিদিন প্রয়োজনের চেয়ে বেশি লবণ তথা সোডিয়াম গ্রহণ করে ফেলি । যার ফলে সহজেই আমাদের রক্তচাপ বেড়ে যায়। যেহেতু খেজুরে সোডিয়া্মের জায়গায় পটাশিয়াম থাকে। তাই এটি রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদের দারুনভাবে সাহায্য করে।

৫. চোখ ভালো রাখবে

খেজুরে থাকে আমাদের শরীরের জন্য উপকারী বিভিন্ন ধরনের ভিটামিন। বিশেষ করে এতে ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে। যেটা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহয্য করে । সেই সাথে রাতকানা রোগ প্রতিরোধেও আমাদের চমৎকার সাহায্য করে ।

৬. ওজন নিয়ন্ত্রণে ভুমিকা রাখে

মাত্র কয়েকটি খেজুর কমিয়ে দিতে পারে আপনার ক্ষুধার জ্বালা। খেজুর আপনার পাকস্থলীকেও কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। অল্প খেজুরই আপনার শরীরের প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে দিতে পারে । অন্যদিকে খেজুরে ভালো পরিমাণে ক্যালরি থাকায় আপনার শরীরকেও কর্মক্ষম ও স্বাভাবিক রাখতে সাহায্য করে । যখন আপনি কঠিন পরিশ্রম করবেন কিংবা সারা দিন না খেয়ে থাকবেন, তখন যদি আপনি তিন চারটি খেজুর খেয়ে নিতে পারেন, তাহলে আপনি শরীরে পরিপূর্ণ শক্তি ফিরে পেতে পারেন ।

৭. রোগ প্রতিরোধক্ষমতা বাড়াবে

খেজুর অ্যান্টি–অক্সিডেন্টে ভরপুর একটি খাবার । খেজুরে থাকা ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড, ফেনোলিক অ্যাসিড আমাদের দেহের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে দেয় ।

৮. হাড় ও দাঁত ভালো রাখে

খেজুরে আছে ক্যালসিয়াম, যার পরিমাণ হচ্ছে ৬৩ মিলিগ্রাম । এই ক্যালসিয়াম আমাদের হাড় গঠনে সাহায্য করে । ফলে খেজুর খেলে আমাদের দেহে হাড় মজবুত হয়। এ ছাড়াও খেজুর শিশুদেরও দাঁতের মাড়ি শক্ত করতে সাহায্য করে।

৯. ত্বক ও চুল ভালো রাখে 

খেজুরের থাকে ভিটামিন এবং অ্যান্টি–অক্সিডেন্ট যেটা আমাদের ত্বক ও চুল ভালো রাখতে খুবই সহায়ক। নিয়মিত খেজুর খেলে আপনি আপনার ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করতে পারেন । ত্বকের নানা সমস্যা থেকেও বাঁচিয়ে দেয় খেজুর । খেজুর আমাদের ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করে বুড়িয়ে যাওয়া রোধ করে ।

১০. মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে 

আপনি যদি প্রতিদিন খেজুর খেতে পারেন, তাহলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাবে । শুধু তাই নয় খেজুর নিয়মিত খেলে, আপনার সৃজনশীলতাও বেড়ে যাবে, নতুন কিছু শেখাও আপনার জন্য সহজ হয়ে যাবে । 

কখন, কীভাবে খাবেন

প্রতিদিন মাত্র দুটি খেজুর যদি আপনি খেতে পারেন তাহলেই আপনি এতক্ষণ আলোচিত সুবিধাগুলো পেয়ে যাবেন । আপনি আপনার সকালের নাস্তায় খেজুর দুটি খেতে পারেন। এ ছাড়াও আপনি ওটস বা স্মুদির সঙ্গে মিলিয়ে খেতে পারেন। আবার সকাল অথবা দুপুরের খাবারের পর, ডেজার্ট হিসেবে খেয়ে নিতে পারেন। দুটি খাবারের মাঝের বিরতিতে যদি আপনার খিদে পায়, তাহলে বাদাম, সালাদ বা কয়েকটি ফলের সঙ্গে, আপনি এই খেজুর মিশিয়েও খেতে পারেন । তবে যদি আপনি সকালে খেজুর খান, তাহলে সারা দিন সেটা আপনাকে কর্মক্ষম রাখতে সাহায্য করবে।

সতর্কতা

আসুন কিছু সতর্কতা নিয়ে আলাপ করি । যদি আপনি খেজুরের সঙ্গে যদি চিনি বা মিষ্টিজাতীয় খাবার, ভাজাপোড়া, তেল–চর্বিজাতীয় খাবার খান, তাহলে এই সুফল গুলো আপনি পাবেন না । ১০০ গ্রাম খেজুরে থাকে ৩২৪ কিলোক্যালরি। এটি ফ্রুকটোজ ও গ্লাইসেমিকসমৃদ্ধ । তাই খেজুর খেলে অন্যান্য শর্করাজাতীয় খাবারের চাহিদা কমে যায় । তাই শর্করাজাতীয় খাবার, আপনার ওজন, শারীরিক অবস্থা, জীবনযাপনের ধরন—বুঝে খাবেন। যারা ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যা ভুগছেন, তাঁরা অবশ্যই ডাক্টারের পরামর্শ নিয়ে তবেই খেজুর খাবেন।

পাঠক আজ এ পর্যন্তই । কথা হবে পরের কোন এপিসোডে । আল্লাহ হাফেজ ।


No comments

Powered by Blogger.