কতটা দূর থেকে টেলিভিশন দেখা স্বাস্থ্যকর

বর্তমান সময়ে টেলিভিশিন নেই এমন বাড়ী খুজে পাওয়া দায় । যদিও টেলিভিশিনের জায়গা অনেকটাই কেড়ে নিয়ছে মোবাইল ফোন । তবুও আমরা টেলিভিশন দেখি । কেউ হয়তো খবরের জন্যে, কেউ হয়তো খেলার জন্যে আমার কেউ হয়তো স্রেফ বিনোদনের জন্যে । তবে যে যে কারণেই দেখিনা কেন । টেলিভিশিন আমরা কম বেশি দেখি । কিন্তু এই দেখতে গিয়েই অনেকেই আমরা বিপত্তি বেধে বসি । অর্থাৎ এতো কাছে গিয়ে দেখি । যেটা আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষ করে আমাদের চোখের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে । 

তো আজকের আলোচনাতে আমি টেলিভিশন কতটা কাছে বা কতটা দূরত্ব বজায় রেখে দেখা স্বাস্থ্যকর সেটা নিয়েই আলাপ করার চেষ্টা করেছি । আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ।

চিকিৎসা বিশেষজ্ঞ বিশেষ করে চক্ষু বিশেষজ্ঞরা বলেন, টেলিভিশনের পর্দা থেকে যে আলো বের হয়ে আসে, তা আমাদের চোখের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে । দীর্ঘক্ষণ ধরে খুব কাছে থেকে টেলিভিশন দেখলে আমাদের চোখ ক্লান্ত হয়ে পড়তে পারে । এর প্রভাবে আমাদের চোখে ব্যথা বা মাথা ব্যাথের মতো সমস্যার সৃষ্টি হয় । এ ছাড়াও অনেকটা সময় ধরে টেলিভিশনের আলোর সামনে থাকলে, আমাদের চোখের রেটিনার গুরুত্বপূর্ণ অংশের ক্ষতি হওয়ার ঝুঁকি বেড়ে যায় । এমন কি কারও দূরের জিনিস দেখতে সমস্যা থাকলে সেই সমস্যা আরোও বেড়ে যেতে পারে। 

তো আমাদের এই চোখজোড়াকে নিরাপদ ও সুস্থ রাখার জন্য বিশেষজ্ঞরা কি বলছেন ? চলুন জেনে নেওয়ার চেষ্টা করি । বিশেষজ্ঞরা যা করতে বলেন ঃ


  • ১ । টেলিভিশন দেখার সময় অন্তত ১০ ফুট দূর থেকে দেখুন । 

  • ২ । ২৪ ঘণ্টা খুব বেশি হলে এক-দুই ঘণ্টা টেলিভিশন দেখতে পারেন । স্পেশালি বাড়ন্ত শিশু ও যাদের দূরের জিনিস দেখতে সমস্যা  আছে, তাঁদের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। ছোট আকারের গেজেটের পর্দা আমাদের চোখের জন্য আরও বেশি ঝুকিপূর্ণ, তাই এসব গেজেটে আরও কম সময় দেয়া সমিচীন । অন্যান্য গেজেটে চোখ রাখলে টেলিভিশন দেখার সময়টা সেই হিসাব করে প্রত্যেকেরই কমিয়ে দেওয়া দরকার ।

  • ৩ । টেলিভিশন দেখার সময় মাঝে মাঝে চোখের পলক ফেলতে হবে । কারণ একটানা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকলে, আমাদের চোখের পলক ফেলার হার কমে যায় । এতে আমাদের চোখ শুষ্ক হয়ে পরে ।

  • ৪ । এ ছাড়াও মিনিট কুড়ি টেলিভিশন দেখার পর আমাদের পাঁচ মিনিটের মতো বিরতি দেওয়া উচিত। যদিও এটি গতানুগতিক নিয়ম নয়, তবুো সুস্থ থাকতে এ রকম একটি অলিখিত নিয়ম বানিয়ে নেয়া আমাদের চোখের জন্য নিরাপদ । সেই সাথে এই বিরতিতে টেলিভিশনের সামনে থেকে উঠে এদিক-ওদিক ঘাড় ঘুরানো যেতে পারে । এতে পেশির ‘স্ট্রেচ’ হবে । এর বাইরে এই বিরতিতে আপনি জানালা দিয়ে বাইরেও তাকাতে পারে বা  কোথাও একটু থেকে হেঁটে আসতে পারেন । এতে আপনার চোখের বিশ্রাম হবে চোখের ক্লান্তি দূর হবে ।

  • ৫ । অন্ধকার বা প্রায় অন্ধকার ঘরে টেলিভিশন কখনোও দেখা উচিত নয় ।

  • ৬ । সোজাভাবে বসে টেলিভিশন দেখা আপনার চোখের জন্য বা আপনার স্বাস্থ্যের জন্য ভালো ।

  • ৭ । আপনার টেলিভিশন রাখা উচিৎ চোখ বরাবর উচ্চতায় । টেলিভিশন দেয়ালে কিংবা এটি বেশ উঁচুতে রাখলে টেলিভিশন দেখার জন্য আপনাকে ঘাড় উঁচিয়ে রাখতে হয় । এতে আপনার ঘারে ব্যথার সৃষ্টি হতে পারে । তাই আপনার টেলিভিশন রাখুন চোখ বরাবর উচ্চতায়। 

সম্মানিত সুধি, এতক্ষণ যে আলোচনা করলাম এ গুলো আমার কথা নয় । এগুলো চিকিৎসা বিশেষজ্ঞদের বিশেষ আলাপ । তো আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিবেন । আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক-আমিন ।

 

No comments

Powered by Blogger.